• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে পুলিশ পাহাড়ায় দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ী প্রতিনিধী / ১১২ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

বাবার জানাজায় অংশ নিতে পুলিশ পাহারায় দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জেলা ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে বাবার জানাজায় অংশ নেন তিনি।
আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং নিমতলা গ্রামের শুকুর পাটোয়ারীর ছেলে। তিনি বর্তমানে একটি অস্ত্র মামলায় কারাবন্দি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট দেড় ঘণ্টার জন্য তার মুক্তি মেলে।
এরপর কড়া পুলিশ পাহারায় তাকে নিজ গ্রামে নিয়ে আসা হয়। জানাজা শেষে রাত ৮টার দিকে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশি নিরাপত্তায় তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা