• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ীতে ভোটের রায়ে বিএনপির একচ্ছত্র আধিপত্য! দুই আসনেই ধানের শীষের অঙ্কুশ জয়

উজ্জ্বল রাজবাড়ী প্রতিনিধি / ১৪২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনেই বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।
তিনি জানান, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এর মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫ হাজার ৫৯৬টি ভোট বাতিল হয়।
এ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি খৈয়ম এবার নিয়ে রাজবাড়ী-1 আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের মেয়র ছিলেন।
এবার এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট এবং জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট।
অন্যদিকে, রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের মধ্যে ৯ হাজার ৩০৯টি ভোট বাতিল হয়।
এ আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ বিজয়ী হয়েছেন। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের এটিই প্রথম নির্বাচন। প্রথম নির্বাচনেই বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন তিনি।
রাজবাড়ী-২ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু কলস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহা. আব্দুল মালেক হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০৩ ভোট। খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩২১ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে পেয়েছেন ২৬৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২ ভোট। গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
জেলা প্রশাসনের ঘোষিত বেসরকারি ফলাফলে রাজবাড়ীর উভয় আসনেই বিপুল ব্যবধানে বিজয় নিশ্চিত করেছে বিএনপি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা