• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী গোয়ালন্দে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে (৬০) বছরের বৃদ্ধ গ্রেপ্তার

উজ্জ্বল চক্রবত্তী রাজবাড়ী / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ১৩ বছরের বাক-প্রতিবন্ধী নাতনীকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী দাদা মমিন মল্লিক (৬০) কে পুলিশ গ্রেপ্তার করেছে
বৃহস্পতিবার (৫ মার্চ) ওই বাক-প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মমিন মল্লিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মমিন মল্লিক উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দি এলাকার মৃত শুকুর আলী মল্লিকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকাল ১০টার দিকে অভিযুক্ত মমিন মল্লিক ফুসলিয়ে বাক-প্রতিবন্ধী শিশুকে তার নিজের ঘরে নিয়ে যান এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।ধর্ষণের পর বাড়িতে গিয়ে ইঙ্গিতপূর্ণভাবে তার মাকে বিষয়টি জানান। প্রথমে বিষয়টি পুরোপুরি বুঝতে পারে না মা।
দুইদিন পর বৃহস্পতিবার (৫ মার্চ) তার বাবা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। বর্তমানে ধর্ষণের স্বীকার প্রতিবন্ধি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পিতা বলেন, আমার মেয়ে বাক-প্রতিবন্ধী হওয়ায় সে তেমন কিছু বুঝেনা। আর এ সুযোগে প্রতিবেশী মমিন মল্লিক আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। আমি সঠিক বিচারের দাবি জানাই। আমি চাই ধর্ষককেকে কঠোর শাস্তি দেয়া হোক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত তদন্ত শুরু করেছি। প্রমাণাদি সংগ্রহের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। আমাদের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত শিশুর সুরক্ষা এবং দ্রুত বিচার নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা