• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮ নারী নেত্রী

রাজবাড়ী প্রতিনিধী / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য রাজবাড়ী থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন নারী প্রার্থী। এতে জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন— রাজবাড়ী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাবেক ছাত্রদল নেত্রী ফারজানা লিপি, ছাত্রদল নেত্রী পুনম মৃধা, সাকিলা স্বর্ণালী ননী এবং মনিরা মোস্তফা ওলকা।
জানা গেছে, ইয়াসমিন আক্তার পিয়া পেশায় একজন শিক্ষক এবং রাজবাড়ী ডাঃ আবুল হোসেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফারজানা ইয়াসমিন ডেইজি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক দুইবারের পৌর কাউন্সিলর। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেছেন তিনি। তার স্বামী এস এম সামসুল আলম বাবলু রাজনৈতিক কারণে নিহত হন। এরপর থেকে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন।
সোনিয়া আক্তার স্মৃতি জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তিনি হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন।
ফারজানা লিপি ছাত্রদল থেকে উঠে এসে বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়।
পুনম মৃধা গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন সক্রিয় নেত্রী। রাজনৈতিক কারণে চাকরি হারানো, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও তিনি দলীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
মনিরা মোস্তফা ওলকা গোয়ালন্দের সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফার কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া সাকিলা স্বর্ণালী ননী রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর কন্যা। তিনিও দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত।
মনোনয়ন প্রত্যাশীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সংগঠনে অবদানের ভিত্তিতে দল তাদের মূল্যায়ন করবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা