• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজবাড়ী বিনোদপুরে নব নির্মিত স্বপ্নডানাপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধী / ১২৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

রবিবার রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীর বিনোদপুরে নবনির্মিত স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয় উদ্বোধন করাদ হয়েছে।
উদ্বোধনকে কেন্দ্র করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি শিশু পরিবারের শিশুরাও অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সমাজের সকল স্তরের মানুষকে একসাথে নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বপ্নডানা বিদ্যালয় সেই দায়িত্ব পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবন্ধী শিশুদের জন্য এমন একটি মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা