• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ (আরিফুল ইসলাম)-এর ওপর বর্বরোচিত হামলা, ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় জড়িত মূল হোতা সোহেল আনিছসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।


গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিন্দুরমতি মেলা থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে উপজেলার ‘গ্রীন ক্যাফে’ সংলগ্ন রাস্তায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাংবাদিক খন্দকার আরিফের মোটরসাইকেলের গতি রোধ করে। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে গাড়িতে আঘাত করে এবং তাকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেটে থাকা নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা ছিনিয়ে নেয়। হামলার সময় প্রধান অভিযুক্ত সোহেল আনিছ চিৎকার করে বলতে থাকে, “তোদের নিউজের কারণেই আমার বাবার পদ চলে গেছে”। উল্লেখ্য, সোহেল আনিছের বাবা আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন, যিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত হন। উক্ত বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় সাংবাদিক খন্দকার আরিফ বাদী হয়ে রাজারহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, মামলার প্রধান আসামি সোহেল আনিছসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

আজকের মানববন্ধনে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
” বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কুড়িগ্রাম জেলা জুড়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ভুক্তভোগী সাংবাদিক খন্দকার আরিফ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনতা সংহতি প্রকাশ করে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা