• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজারহাটে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ, তদন্তের নির্দেশ

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১৪ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র একটি সড়ক পাকাকরণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

গত বুধবার বিকেলে ‘রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে একটি লিখিত অভিযোগপত্র রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র মাধ্যমে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে পেশ করা হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় থেকে রিয়াদ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। মেসার্স মিলন কনস্ট্রাকশন নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৮৩০ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়ন করছে।

অভিযোগকারী খন্দকার আরিফ বলেন, “চলমান সড়ক কাজে এলজিইডির নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করা হচ্ছে না। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার, এজিং এবং ডব্লিউবিএম (WBM) স্তরের পুরুত্ব ও সঠিক মাপ না মানার বিষয়টি আমাদের নজরে এসেছে। এতে কাজের স্থায়িত্ব নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সরকারি বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ীই কাজটি জনস্বার্থে সঠিকভাবে বাস্তবায়ন করা হোক।”

অভিযোগপত্রে যথাযথ তদন্ত করে দোষী ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কাজটি সঠিকভাবে সম্পন্ন করার দাবী জানানো হয়েছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশিদ মন্ডল কর্নফাম করেন যে, তিনি অভিযোগ পেয়েছেন।

কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনূস হোসেন বলেন যে,দ্রুত বিষয়টি দেখতে । তিনি বলেন, “আমি অভিযোগপত্রটি দেখেছি। আমি উপজেলা প্রকৌশলীকে বলেছি, তিনি এখনই গিয়ে বিষয়টি তদন্ত করুন। কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজনে আমি আগামী সপ্তাহে বিশেষ টিম পাঠাবো।”

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য প্রমাণিত হলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জোর দিয়ে বলেন, “অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা