• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাজারহাটে বিদ্যালয়ের মাঠ দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণে শিক্ষার্থী-শিক্ষকদের মানববন্ধন; খেলার মাঠ বাঁচানোর দাবি।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যার্থদের আশ্রয়কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থী স্থানীয়রা দাবি জানান, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এর ফলে শিক্ষার্থীরা খেলাধুলার পরিবর্তে মোবাইল গেম, অলনাইন জুয়া ও নেশার দিকে ঝুঁকে পড়বে, যা তাদের মানসিক ও শারীরিক বিকাশের ব্যাঘাত ঘটবে। মানববন্ধনে সুখদেব বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আইনজীবী রায়হানুল ইসলাম কানন, শিক্ষক মনিবুল হক বসুনিয়া। সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক।

আইনজীবী রায়হানুল ইসলাম কানন বলেন,“বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

শিক্ষক মনিবুল হক বসুনিয়া বলেন“বিদ্যালয়ের মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার মানুষেরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। তাই বিকল্প স্থানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হউক। ”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “বন্যা কবলিত মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র করা হউক , তবে তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে নয়। সরকার বিকল্প কোনো জায়গায় এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করুক।

মানববন্ধনে শিক্ষার্থী রাধা রানি, আয়েশা সিদ্দিকা, লামিয়া সুলতানা তিশা, শিক্ষার্থী শাপলা, ও মুহিতা ইসলাম, তুষার প্রমুখ বক্তব্য রাখেন। তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে তাদের কাজদ্রুত বন্ধ করার জোরালো দাবি জানান।

মানববন্ধন কর্মসূচি শেষে , শিক্ষার্থী ও স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলে শিক্ষার্থীরা ‘খেলার মাঠ বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও’ আশ্রয়কেন্দ্র চাই, কিন্তু মাঠ দখল করে নয়’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধন কর্মসূচি শেষে -কুড়িগ্রাম জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি, অনুলিপি : উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম। উপজেলা প্রকৌশলী, রাজারহাট, কুড়িগ্রাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম,স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা