• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাণীশংকৈলে অনলাইন প্রতারণা: সিআইডির অভিযানে আটক ২

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত এক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি মালিবাগ শাখার বিশেষ একটি টিম বুধবার, ৬ নভেম্বর ২০২৫—পৃথক দুই অভিযানে অভিযুক্তদের আটক করে।

গ্রেপ্তারকৃতের পরিচয়: ১. ফারদিন আহমেদ (প্রতীক) পিতা: জাহাঙ্গীর আলম; ঠিকানা: রামনগর, কোতোয়ালি, দিনাজপুর।
মো. সাগর আহমেদ — পিতা: মো. সমির; ঠিকানা: ভান্ডারা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সিআইডি সূত্রে জানা যায়, অভিযোগ অনুযায়ী চক্রটি বিভিন্ন ভুয়া ওয়েবসাইট ও অনলাইন অ্যাপের মাধ্যমে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছিল এবং দীর্ঘ সময় ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের একাধিক অভিযোগের ভিত্তিতে মালিবাগ সিআইডির তদন্ত বিভাগ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়।

সিআইডির ইন্সপেক্টর মুনির হোসেনের নেতৃত্বে বুধবার সকালে প্রথমে পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফারদিন আহমেদ (প্রতীক)কে গ্রেপ্তার করা হয়। এরপর রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায় অন্য এক অভিযানে সাগর আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দাখিলের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলে অভিযুক্তের বিরুদ্ধে আরও তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা