• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাজামাল (৪০) নামে এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজামাল মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন এবং সুন্দরপুর এলাকায় পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে তিনি তার অটোভ্যানটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে চার্জার খুলে অন্য একটি রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি।”

স্থানীয় বাসিন্দারা শাহাজামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, বিদ্যুৎ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সচেতনতা ও প্রশিক্ষণ জরুরি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা