• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন গরু পুড়ে মৃত্যু, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মোঃ আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৫২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শৌলি সবলা গ্রামের স্থায়ী বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ ছুটে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুন ধরে বাড়ির গোয়াল ঘরে, যেখানে বাঁধা ছিল তিনটি গরু। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গরু আগুনে ঝলসে মারা যায়। পাশাপাশি গোয়ালঘর, খড়ের পালা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ভুক্তভোগী হাবিবুর রহমানের বাম হাত আগুনে ঝলসে যায়।

এসময় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘর দেখে ঘরে যান, হঠাৎ বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে বাইরে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়।

ঘটনার পর স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ সকালে হাবিবুর রহমানকে নিয়ে উপজেলা অফিসে দেখা করেন তারা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির এ আকস্মিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সহায়তা হিসেবে ৬০০০ টাকা প্রদান করেন।

এসময় সার্বিক সহযোগিতা করেন ডেলটা টাইমস এর সাংবাদিক মোঃ গোলাম মুক্তাদির এবং বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ ছাত্রদলের কলেজ সভাপতি মোঃ বাইজিত হাসান বাছেদ। সকলের সহায়তায় কিছুটা আশ্বস্ত হয়েছেন হাবিবুর রহমান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা