• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জের সৈয়দপুরে মহিলা ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে প্রস্তুতি সভা

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ২৭৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আগামী ৩১ আগস্ট শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (২৭ আগষ্ট)

দুপুরে সৈয়দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক মীম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান তারা প্রমুখ।

প্রস্তুতি সভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা