• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও সফল যুব সংগঠকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুবির কুমার পাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এসময় বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ১২ লক্ষ ৯০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয় এবং বিগত সময়ে প্রশিক্ষণ শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল আত্মকর্মী ৩ জন,সফল উদ্যোক্তা ৫ জন ও সফল যুব সংগঠক ৫ জনের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা