• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৬১ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৩ মে) বিকাল ৫ টায় প্রেসক্লাবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান আরও বক্তব্য সাংবাদিক গোলজার রহমান, তাহেরা জামান লিপি, হারুনুর রশিদ লিটন, সাবিত হাসান, প্রভাষক আব্দুল হান্নান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সোহেল রানা, সাংবাদিক শাকিল আহমেদ, জহুরুল ইসলাম সৈকত, মোস্তাকিম রুবেল, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন, তৌহিদ হাসান, উপজেলা প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী প্রমুখ।
অন্যদিকে, একই দিন বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আমতলী বন্দরে সকাল ১১টায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে
আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বাঁকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মহসিন আলি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মুক্ত গণমাধ্যমের গুরুত্ব, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা