• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায় গড়ে উঠেছে একটি মাদকের আখড়া। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে প্রকাশ্যে মাদক সেবন ও কেনাবেচা চলায় কিশোর-যুবকরা বিপথে যাচ্ছে এবং এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম অস্বস্তিকর পরিস্থিতি।
এলাকাবাসী জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এমনকি দিনের বেলাতেও ওই স্থানে বিভিন্ন বয়সী মাদকসেবীদের আনাগোনা বাড়ে। এতে করে আশপাশের পরিবারগুলো বিশেষ করে শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় কিশোর-যুবকদের একটি অংশ ইতোমধ্যে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া, এলাকাটির পাশ দিয়ে স্কুল ও কলেজগামী কিশোরী শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। মাদকসেবীদের উপস্থিতির কারণে প্রায়ই তারা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এতে করে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং অনেকেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, আমাদের ছেলে-মেয়েরা ঠিকমতো বাইরে যেতে পারছে না। সন্ধ্যার পর তো পুরো এলাকা অরক্ষিত হয়ে পড়ে। দ্রুত এই মাদকের আখড়া উচ্ছেদ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। তারা মনে করেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে কিশোর-যুবকদের একটি বড় অংশ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তারা নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানান। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিয়ে বোংগা পশ্চিমপাড়া এলাকাকে মাদকমুক্ত করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জয়নুল আবেদীন বলেন, খুব দ্রুতই ওই এলাকায় অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা