• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৫৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার নামফলকে আগুন লাগানো হয় বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ফুটেজে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা যায়নি।

 

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি নামফলকে কালি লেগে থাকতে দেখেন। পরে ধারণা করেন রাতে কেউ শাখাটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এ সময় শাখার নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের ভিতরে ঘুমিয়ে ছিলেন।

 

শেরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ বহনের জন্য ব্যবহৃত দুইটি খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা