• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক / ১২৫ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, একই এলাকার বাসিন্দা ও সম্পর্কে তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

উজ্জল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার একটি ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “এটি আমাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টা।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামী রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন উজ্জল কুমার রায়।

অভিযোগের বিষয়ে জানতে নয়ন রায়ের মোবাইলে ফোন করলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা রিসিভ করে বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় তার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে। এর প্রেক্ষিতে আমরা শেরপুর থানায় একটি অভিযোগ দায়েরও করেছে।

শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে রিপন রায় বলেন, আমার কাছে শুভ রায় ঘটনা স্বীকার করেছে, কিন্তু আমি তাকে প্রাণ নাশের কোন হুমকি দেইনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা