• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ, উভয় পক্ষের অভিযোগ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামে তিন শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহিপুর বালাপাড়া গ্রামের বাসিন্দা মোছা. রোজিনা বেগম দাবি করেছেন, শেরপুর থানার মহিপুর মৌজার জেএল নং-১২৩, খতিয়ান নং-৫১১ ও দাগ নং-২৪৫০-এর তিন শতাংশ জমি তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন। ওই জমিতে তিনি বসতঘর নির্মাণ করে বসবাস করছেন।
রোজিনা বেগমের অভিযোগ, গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তাঁর খালাতো ভাই আরিফসহ কয়েকজন তাঁর অজান্তে জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করেন। তিনি সেখানে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমান আলী বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি। তারা সেখানে বসবাস করলেও জমিটি আমি বৈধ মালিকের কাছ থেকে ক্রয় করেছি। উভয় পক্ষ সঠিক কাগজপত্র নিয়ে বসলে বিষয়টির সমাধান হবে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা