• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে বাগড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য জিএম সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলার গুরুত্বপূর্ণ বাগড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গঠিত নতুন সরকারের অধীনে শেরপুর উপজেলায় এটিই প্রথম কোনো উন্নয়নমূলক বড় প্রকল্পের কাজ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৫টায় উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (বগুড়া-৫) আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর তত্ত্বাবধানে উপজেলার গাড়িদহ ও কুসুম্বী ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত ১ দশমিক ১৭০ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করা হচ্ছে। পাউবো সূত্র জানায়, খালের প্রস্থ ১ দশমিক ৫ মিটার এবং গভীরতা স্থানভেদে ৭ থেকে ৮ ফুট পর্যন্ত করা হবে। ২৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে খালের দুই পাশের পাড় উঁচু করে বৃক্ষরোপণ করা হবে, যা ভবিষ্যতে কৃষকদের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা জানান, ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি প্রথম খনন করেছিলেন। এরপর দীর্ঘ সময় কোনো সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর এটি পুনঃখননের উদ্যোগে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বিএনপি সরকার একটি কৃষক বান্ধব সরকার। সরকার গঠনের মাত্র ২৩ দিনের মাথায় আমরা কৃষকের স্বার্থে খাল খনন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এই খালের ২০ কিলোমিটার এবং উপজেলার অন্যান্য খালসহ অন্তত ৮০ কিলোমিটার খনন কাজ সম্পন্ন করা হবে, যাতে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতে পারে।”

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, এই খাল খননের ফলে কৃষকেরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা