• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে বাড়ির গেটের তালা কেটে ইজি বাইক চুরির অভিযোগ

ভ্রাম্যমান প্রতিনিধি / ৮৭ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির গেটের সিকল কেটে একটি ইজি বাইক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. দুলু মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ময়ন আলী মন্ডলের ছেলে দুলু মিয়া পেশায় একজন ইজি বাইকচালক। তিনি প্রতিদিনের মতো গত ১৬ মে রাতে বাড়িতে তাঁর ইজি বাইকটি রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৭ মে ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান, বাড়ির গেটের সিকল কেটে ইজি বাইকটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের ইজি বাইকটি নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। চুরি হওয়া ইজি বাইকটির বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা