• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে রুহুল আইটির আয়োজনে ASSET প্রকল্পের সার্টিফিকেট, ভাতা ও অনুদান বিতরণ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৬৮ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বগুড়ার শেরপুরে রুহুল আইটির আয়োজনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ASSET প্রকল্পের ২০২৫ সালের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট, ভাতা ও অনুদান বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি শেরপুর শহরের দুবলাগাড়ীতে অবস্থিত রুহুল আইটির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আইটির কর্ণধার রুহুল আমিন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক, প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, প্রশিক্ষক, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীর মাঝে অনুদান, সার্টিফিকেট ও ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয় এবং ASSET প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। ASSET প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা