• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৩৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকায় একটি চায়ের দোকান থেকে নেশাগ্রস্ত অবস্থায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে মো. শাহীন মণ্ডল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে শাহীন মণ্ডলকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে শেরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শাহীনের মা হাসিনা বেগম বলেন, “কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক। সে অনৈতিক কাজ করেছে, তাই গ্রেপ্তার হয়েছে।”

মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। গ্রামের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকের কারণে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।”

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, “মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা