• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সমাজ উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার: শেরপুরে ইউএনওর সঙ্গে স্বেচ্ছাসেবীদের সভা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১৫১ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে আরও কার্যকর করতে শেরপুরে ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। সভা সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠক হান্নান হোসেন সাগর।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ১৭টি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় তারা সমাজসেবায় কাজ করতে গিয়ে পাওয়া অভিজ্ঞতা, সমস্যা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তারা বলেন, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতার্তদের সহায়তা, রক্তদান কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এসব কর্মকাণ্ড আরও সুচারুভাবে পরিচালনার জন্য প্রশাসনের দিকনির্দেশনা ও সমন্বয় জরুরি।
সভায় ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন,
“স্বেচ্ছাসেবীরা সমাজ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে কাজ করলে মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত ভালো উদ্যোগে উপজেলা প্রশাসন সবসময় সহযোগিতা করবে।
সভা শেষে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা