• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সলঙ্গায় নদীতে মিললো গরু ব্যবসায়ীর লাশ

জি এম স্বপ্না, স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল লতিফ খতিব (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়,খতিব দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত। গত রবিবার রাতে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায় নি।আজ বুধবার ভোরে স্থানীয়রা সাহেবগঞ্জের ফুলজোড় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে।লাশটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা