• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাংবাদিক হত্যার বিচার ও ন্যায়বিচারের দাবিতে রাজারহাটে জোরালো আন্দোলন।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন-এর নির্মম হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও মিথ্যা মামলার বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় “মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজারহাট ট্রাফিক মোড়ে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

সাংবাদিকদের দাবি:সাংবাদিক তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলা ও সহিংসতা বন্ধ করে সংবাদকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের ফাঁসির দণ্ড দিতে হবে।

আয়োজনে অংশগ্রহণকারী সংগঠন:রাজারহাট উপজেলা প্রেসক্লাব, রাজারহাট প্রেসক্লাব, প্রেসক্লাব রাজারহাট, মডেল প্রেসক্লাব ।

বক্তারা বলেন:
রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী, প্রেসক্লাব এর সভাপতি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তাদের প্রতিবাদী কণ্ঠ চিরতরে স্তব্ধ করতে চক্রান্তকারীদের বিচারহীনতা মেনে নেওয়া যায় না।”
প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রলাদ মন্ডল সৈকত বলেন, “আমরা সরকারের কাছে জিজ্ঞাসা করছি—সাংবাদিক রক্তের বিনিময়ে কি গণতন্ত্র টিকবে?

অন্যান্য বক্তৃতাদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন:
রাজারহাট প্রেসক্লাব সভাপতি, অরুণ সরকার যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আরিফুল ইসলাম আরিফ, মডেল প্রেসক্লাব, সভাপতি- রেজাউল করিম রেজা, হামিদুর ইসলাম, সেকেন্দার আলী লিমন, রতন রায়, জনাদন সরকার শুভ, আকবর আলী, মুজাহিদুল ইসলাম, রাজু, আব্দুল মালেক, সুজন চন্দ্র রায়, আনিছুর রহমান, আবদুর রউফ প্রমুখ।

সাংবাদিক সম্প্রদায়ের পক্ষ থেকে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ২৪ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে—তুহিন হত্যার তদন্তে অগ্রগতি ও আসামিদের গ্রেফতারের দাবিতে আগামী ৭২ ঘন্টার মধ্যে জোরালো পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে। রাজারহাট প্রেসক্লাব সভাপতি, অরুণ সরকার যদু – সমাপনী বক্তব্য মধ্যে দিয়ে সমাপ্ত হয় উক্ত মানববন্ধন কর্মসূচি।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা