সাদুল্যাপুরে স্বামীর উপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার, ধাপেরহাট গোবিন্দপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী মহছেনা বেগম এর সাথে স্বামীর সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হলে, শুক্রবার সকালে মোহছেনা নিজ বাড়ীতে ঘাষ মারা কীটনাশক পান করে, বাড়ীর লোকজন টেরপেয়ে তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয় সেখানে অবস্হার অবনতি হলে রংপুর মেডিকেলে নেয়ার পথে সে মৃত্যুবরন করে। মহসেনা সংসার জীবনে ২ ছেলে সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করে, ইউ,পি সদস্য আবু তালেব ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা দায়েরের প্রস্ততি চলছে।