• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সাদুল্লাপুরে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৬ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী অনিক ইসলাম।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। শুধু বই পড়লেই হবে না, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। নিয়মিত পড়াশোনা করবে, মাদক ও কুসংস্কার থেকে দূরে থাকবে এবং বড় হয়ে দেশের কাজে নিজেকে নিয়োজিত
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষকদের সম্মান করবে এবং অভিভাবকদের কথা মেনে চলবে। আমরা চাই তোমাদের মাধ্যমে জামালপুর ইউনিয়নকে একটি শিক্ষাবান্ধব এলাকায় রূপান্তর করতে
এসময় উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, ইউপি সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা