• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সারিয়াকান্দিতে ২৪ ঘণ্টার অভিযানে ৩৬ পিস ট্যাপেন্টাডল ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে পৃথক তিনটি ঘটনায় ৩৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তুহিন তরফদার (২৮), পিতা—বাদশা তরফদার, সাং—চর হরিণা; ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোমিন মিয়া (৩৩), পিতা—মো. আব্দুল মাজেদ প্রামানিক এবং মো. হেলাল প্রামানিক (৪২), পিতা—মো. আজিজুল প্রামানিক, উভয় সাং—দিঘলকান্দি (বাঁধ); এছাড়া ৫০ গ্রাম গাঁজাসহ মো. মাসুদ রানা (৩০), পিতা—মো. আয়েজ উদ্দিন ও মো. বেলাল হোসেন (৩২), পিতা—মো. আজিজুল প্রামানিক, উভয় সাং—দক্ষিণ বাড়ইপাড়া, থানা—সারিয়াকান্দি, জেলা—বগুড়া—কে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিরোধে স্থানীয়দের কাছ থেকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা