• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

‎উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

‎অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, অর্থ আত্মসাৎ ও নারী সংক্রান্ত নানা অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৭জুন) সকালে উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জিএমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং তাঁর দ্রুত অপসারণ দাবি করেন।
‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জিএম নুরুল হুদা নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। ফলে সাধারণ গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত সমস্যা ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের নানাভাবে হয়রানির অভিযোগও তোলেন তারা।
‎বক্তারা আরও বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে বিভিন্ন স্থানের গাছ কেটে বিক্রির ঘটনাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট জিএম। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
‎এ সময় কয়েকজন বক্তা অভিযোগ করেন, অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রাহক সোল্লাইমান, মোছা. ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুরসহ আরও অনেকে।
‎মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে জিএম নুরুল হুদার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে দ্রুত অপসারণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা