• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুর উপজেলার অবহেলিত দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের।

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১২৫ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

হরিপুর উপজেলার অবহেলিত
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে ফালডাঙ্গী ও দস্তপুর, ধুমডাঙ্গী গ্রামের মানুষের। স্থানীয়দের সহযোগিতা ও ফালডাঙ্গী যুব সমাজের নিজস্ব অর্থায়নে অবশেষে শুরু হয়েছে রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজ। এতে করে দুই গ্রামের মানুষের বহু বছরের প্রত্যাশা পূরণের পথে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও একাধিক জনপ্রতিনিধি রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে ফালডাঙ্গী ও দস্তপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ আদায় করতে কিংবা কোনো মৃত ব্যক্তিকে কবর দিতে গেলেও দুইটি নোনা পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে এ দুর্ভোগ আরও বেড়ে যেত এবং চলাচল হতো ঝুঁকিপূর্ণ।
এ অবস্থায় এলাকার যুব সমাজ নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে উন্নয়নমূলক এই কাজ শুরু করে। ইতোমধ্যে মাটি কাটার কাজ চলমান রয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।
গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড সহজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফালডাঙ্গী যুব সমাজের এ মহৎ ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং কাজ দ্রুত সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা