• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হরিপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা আর নেই

সুজন আহমেদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৩০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হরিপুরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন হরিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, এবং দৈনিক ভোরের কাগজ-এর হরিপুর উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শফিকুল আজম চৌধুরী সুজা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুরের জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তশফিকুল আজম চৌধুরী সুজা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের মৃত মুসলিম চৌধুরীর ছেলে।

সাংবাদিকতা ও সমাজসেবায় শফিকুল আজম চৌধুরী সুজা ছিলেন এক উজ্জ্বল নাম। তাঁর হাত ধরেই হরিপুর প্রেসক্লাবের সূচনা হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি নির্ভীকভাবে কলম ধরেছেন মানুষের কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য।
সহকর্মীরা তাঁকে ছিলেন এক প্রেরণার উৎস, একজন অভিভাবকসুলভ মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুর খবরে সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
হরিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহতো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একজন সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক সাংবাদিক হিসেবে সুজা চৌধুরীকে হরিপুরের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা