• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হামের বিস্তার রোধে জরুরি পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারা দেশের স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
রিটে বলা হয়েছে, দেশে হামের বিস্তারে এখন পর্যন্ত ৪৭ শিশুর মৃত্যু ঘটেছে। এ পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।
এছাড়া সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা সংকট, স্বাস্থ্যসেবায় ঘাটতি এবং জরুরি প্রতিক্রিয়ার অভাবকে সংবিধান লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিটে আরও দাবি করা হয়েছে, অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু, পর্যাপ্ত টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যবস্থায় বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ জরুরি সেবা জোরদার করতে হবে।
জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজই এ রিটের শুনানি হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা