• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

হুমায়ূন আহমেদের উপন্যাসে গায়িকা মাশা: গানের পর এবার মাতাবেন অভিনয়ে

অনলাইন ডেস্ক / ৯৯ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম এবার বড় পর্দায় নিজের নাম লেখালেন। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম নূর।

​একঝাঁক তারকা নিয়ে নির্মিত এই সিনেমায় মাশা যুক্ত হওয়া নিয়ে বেশ চমক তৈরি হয়েছে। আগে থেকেই এই সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ ও ইন্তেখাব দিনারের মতো দাপুটে তারকারা। মূলত অডিশনের মাধ্যমেই মাশাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চূড়ান্ত করেছেন নির্মাতা।

​নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে মাশা ইসলাম জানান, তিনি তানিম নূরের নির্মাণের বড় ভক্ত। শুরুতে সিনেমার নেপথ্যে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও নির্মাতাই তাকে পর্দার সামনে আসার প্রস্তাব দেন। মাশা বলেন, “হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আগে অনেক সিনেমার প্রস্তাব এলেও এবারই প্রথম ভেতর থেকে অভিনয়ের তাড়না অনুভব করেছি।”

​‘বনলতা এক্সপ্রেস’ প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং সহপ্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওজ। ঈদুল ফিতরে দেশব্যাপী মুক্তির পর ৩ এপ্রিল থেকে সিনেমাটি আন্তর্জাতিকভাবেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা