• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

১৭ বছরের অপেক্ষা শেষ: প্রিয় নেতার আগমনে ভুরিভোজ করালেন বিএনপি নেতা জমরুদ

অনলাইন ডেস্ক / ৯৫ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে জামালপুরের বকশিগঞ্জে এক ব্যতিক্রমী মানত পূরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা জমরুদ আলী নেদা। সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে ভুরিভোজ করানোর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের করা সেই মানত পূরণ করেন।

​জানা গেছে, তারেক রহমান দেশ ছাড়ার পর জমরুদ আলী নেদা মানত করেছিলেন—প্রিয় নেতা যেদিন দেশে ফিরবেন, সেদিন তিনি গরু জবাই করে আনন্দ উৎসব করবেন এবং মানুষকে খাওয়াবেন। দীর্ঘ ১৭ বছর পর সেই মাহেন্দ্রক্ষণ আসায় তিনি তাঁর ওয়াদা রক্ষা করেন। তবে বর্তমানে আর্থিক সামর্থ্য আগের মতো না থাকায় গরুর পরিবর্তে একটি খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করেন তিনি।

​এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন বাট্রাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আক্তার মাস্টার, সহ-সভাপতি মো. রুবেল মিয়া এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘ অপেক্ষার পর নেতার আগমনে স্থানীয় কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা