• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

৩ হাজার ৫ শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ১০৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷

 

আজ শুক্রবার(২০মার্চ) সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়।

 

ফজলে হুদা বাবুল বলেন, “আমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।”

 

এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

 

ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা