• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ১২৬ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ ও টাঙ্গাইলে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং টাঙ্গাইলে আলাদা জনসভায় তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিয়ে দলের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, জামায়াত সরকার গঠন করলে সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, তিস্তাকে মৃতপ্রায় দশা থেকে মুক্ত করে একটি জীবন্ত নদীতে রূপ দেয়া হবে এবং উত্তরবঙ্গকে দেশের ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে।

লালমনিরহাটের তিস্তা হেলিপ্যাড মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সঠিক পরিকল্পনা ও অবহেলার কারণে তিস্তা আজ আশীর্বাদের বদলে এই অঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নদী ভাঙন রোধে এবং নদী শাসনে অতীতের বরাদ্দকৃত অর্থের লুটপাট বন্ধ করে জনগণের টাকা জনগণের উন্নয়নে ব্যয় করা হবে।

কুড়িগ্রাম থেকেই দেশের উন্নয়ন শুরু করার অঙ্গীকারও করেন তিনি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় জামায়াত আমির নারীদের অধিকার ও নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গৃহে এবং কর্মস্থলে নারীদের শতভাগ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সাম্প্রতিক সময়ে নারীদের ওপর চলা হিজাব-নিকাব বিরোধী অপতৎপরতা ও শারীরিক লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় থাকলে কেউ নারীদের অমর্যাদা করার সাহস পাবে না। জুলাই আন্দোলনে নারীদের অকুতোভয় ভূমিকার কথা স্মরণ করে তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় জোটের জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্রকে জনগণের মালিক নয় বরং সেবক বা চৌকিদার হিসেবে পরিচালনা করতে চায়। তাঁর মতে, অপরাধ করলে দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকেও সাধারণ মানুষের মতো শাস্তির আওতায় আসতে হবে।

তিনি বলেন, যুবকদের বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্ম শক্তিতে রূপান্তর করা হবে। বিগত সাড়ে ১৫ বছরের জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়া প্রসঙ্গে তিনি জানান, একটি বিশেষ দল তাঁর আইডি হ্যাক করে অপপ্রচার চালিয়েছিল, যাদের মূল হোতাকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তিনি আসন্ন নির্বাচনকে ‘মতলববাজ রাজনীতির কবর রচনার নির্বাচন’ হিসেবে অভিহিত করে জামায়াত মনোনীত প্রার্থীদের জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জনসভাগুলোতে জামায়াত আমিরের সাথে স্থানীয় নির্বাচনী প্রার্থী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি জনসভাই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা