• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা ও উন্নয়নের উদ্যোগ

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা ও উন্নয়নের উদ্যোগ

 

ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জেলার ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, এই সহায়তা পরিবারগুলোর আর্থিক অবস্থার উন্নয়ন এবং শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা গ্রহণে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাল্যবিবাহ বন্ধ রাখা, অর্থ উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করা (যেমন গবাদিপশু বা ক্ষুদ্র ব্যবসা) এবং পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা।

সংস্থাটি জানায়, ধাপে ধাপে জেলার ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৮০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে সহায়তা পাওয়া পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা