• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ঠাকুরগাঁওয়ে ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভূল্লী থানার একটি দল উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি পান্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ ফারুক হোসেন (২৬) ও মোঃ সজীব ইসলাম (১৮) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো নেশাজাতীয় মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে পুলিশ।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা