• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সুন্দরগঞ্জে ৩ মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা / ৬৯ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তিার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে রাখা তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গত ‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
‎শুক্রবার (১ মে) দুপুরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
‎পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেপ্তিার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়।

‎কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা