• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর হাতে বাইসাইেকেল তুলে দেওয়া হয়।

রবিবার বিকালে উড়িয়া ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় এসব বাইসাইেকেল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহামান।

গুনভড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চর কাবিলপুরের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তারসহ একাধিক শিক্ষার্থী বলেন, প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতাম, যা ছিল অনেক কষ্টের।এখন এই বাইসাইকেল পেয়ে নিয়মিত স্কুলে যেতে পারব, কষ্ট অনেকটাই কমে যাবে। একই কথা বললেন ওই গুনভড়ি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কাকুলি আক্তার।
স্থানীয় অভিভাবকরা বলেন, নদী বেষ্টিত ফুলছড়ির চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন দুর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।এতে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে এবং ঝরে পড়ার হার কমবে।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতেও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং তারা আরও বেশি স্কুলমুখী হবে।

এসময় উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল খায়ের, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বকুল হোসেন, উড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহর আলী ও আবেদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা