• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

কর্মসংস্থান সৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্ক নির্মাণ: শিল্পমন্ত্রী

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

 

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে দেশে নতুন কলকারখানা স্থাপন ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টায় ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে নতুন করে প্রায় ৫০ একর জায়গাজুড়ে একটি শিল্প পার্ক নির্মাণ করা হচ্ছে। সেখানে ২৫১টি প্লট থাকবে এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। উদ্যোক্তারা প্রয়োজন অনুযায়ী একাধিক প্লট নিয়েও শিল্পকারখানা স্থাপন করতে পারবেন।

তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড রয়েছে, যেখানে উদ্যোক্তারা সফলভাবে শিল্প কার্যক্রম পরিচালনা করছেন। নতুন বিসিক শিল্পনগরীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকজন উদ্যোক্তা প্লট নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন।

মন্ত্রী আরও বলেন, “এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী গড়ে তোলা হবে, যাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

কৃষিভিত্তিক শিল্প প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দেশে প্রচুর আলু উৎপাদিত হলেও রপ্তানিযোগ্য আলুর ঘাটতি রয়েছে। এ কারণে নতুন জাতের রপ্তানিযোগ্য আলু উৎপাদনে গুরুত্ব দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর উদ্যোক্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী ঠাকুরগাঁও পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং পরে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা