• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

সামান্য বৃষ্টি হলেই বগুড়া সিটি কর্পোরেশনের রহমান নগর এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা

বগুড়া মহানগর প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

বগুড়া শহরের অন্যতম আবাসিক এলাকা রহমান নগর। কিন্তু সামান্য বৃষ্টিপাত হলেই এ এলাকার মৌ-নার্সিং হোম হাসপাতালের সামনের রাস্তায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। অল্প সময়ের বৃষ্টিতেই সড়ক অলিগলি ও বসতবাড়ির সামনে পানি জমে যায়। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে আছে। অনেক স্থানে ড্রেন ভরাট হয়ে গেছে এবং কোথাও কোথাও ময়লা-আবর্জনায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে রয়েছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। এছাড়া অপরিকল্পিত নগরায়ণ ও সরু নর্দমাও জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে।
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক সময় হাঁটুসমান পানি জমে থাকায় রিকশা ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পানি জমে থাকার ফলে মশা বৃদ্ধি ও দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞদের মতে, ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বগুড়া শহরের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রহমান নগর এলাকার বাসিন্দারা। তাদের আশা, বগুড়া এখন সিটি কর্পোরেশন হয়েছে তাই দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা