• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ায় গৃহবধূ হত্যায় স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বগুড়ায় পরকীয়ার জেরে গৃহবধূ মোছা. ববি খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী ও প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৯ জুলাই) রাতে র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ সাভার-এর যৌথ অভিযানে তাদেরকে রাজধানীর আশুলিয়া থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্বামী ও মামলার ১ নম্বর আসামি মো. রোহান (২৬) এবং ৪ নম্বর আসামি মোছা. বেলী বেগম (২৪)।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাশেম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া পৌর এলাকার উত্তর চেলোপাড়ার বাসিন্দা মৃত বাবু মিয়ার মেয়ে মোছা. ববি খাতুন স্বামী মো. রোহানের সঙ্গে শহরের জহরুল নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বামী রোহান কিছুদিন আগে বেলী বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর জেরে চলতি বছরের ২৫ মে রাতে ববির কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রোহানসহ অন্যান্য অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে স্বামী রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলার এজাহারভুক্ত আসামিরা পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকার আশুলিয়া থানাধীন বসুন্ধরা টেক এলাকা থেকে রোহান ও বেলীকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা