• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেরপুরে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন প্রাঙ্গণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ গোলাম মাহবুব প্যারিস, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এবং ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
এ সময় ধুনট উপজেলার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তাঁরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংকট, জমিজমা-সংক্রান্ত বিরোধ, চাকরি ও প্রশাসনিক অনিয়মসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ উপস্থিত ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট বিষয়গুলো আমলে নিয়ে সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ইতিমধ্যে তালিকা পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে সব অবকাঠামোর উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, বগুড়া জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নে সরকার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ফলে উন্নয়ন কার্যক্রমে অর্থসংকট হবে না এবং দ্রুত এর সুফল দৃশ্যমান হবে।
গোলাম মোঃ সিরাজ বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাই। এখন তথ্যপ্রযুক্তির সুবিধায় যে কেউ মোবাইলে বার্তা পাঠিয়ে সমস্যার কথা জানাতে পারেন। পাশাপাশি প্রতি দুই মাস পর পর এ ধরনের গণশুনানির আয়োজন করে সরাসরি মানুষের কথা শুনতে চাই।”
এর আগে বুধবার বিকেলে একই স্থানে শেরপুর উপজেলার বাসিন্দাদের অংশগ্রহণে আরেকটি গণশুনানি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা