• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও ৫৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
শনিবার (১৬ মে) সকালে র‍্যাব-১৩ এর কোম্পানি অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মিন্টু মিয়া গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩, র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর রাইগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতার করে র‍্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেফতার ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা