• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় ইয়াবাসহ সাবেক এ এস আই আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি / ৬৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

গাইবান্ধা শহরের টার্মিনাল এলাকায় ৯২০ পিস ইয়াবাসহ মাদক কারবারে জড়িত সাবেক পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) ও স্থানীয় স্বাধীন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন। এর আগে শুক্রবার দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার মাদক কারবারি মনিরুজ্জামান মনির পলাশ গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের মৃত শমসের আলী ছেলে। তিনি সাবেক পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ছিলেন এবং স্বাধীন মিয়া ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকার অরিন ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের অভিযোগে স্বাধীন মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতার স্বাধীন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের বসতবাড়ি থেকে মনিরুজ্জামান মনির পলাশকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা