• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

গাইবান্ধায় ফায়ার সপ্তাহ- ২০২৬ উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ৬৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

“অগ্নিযোদ্ধা একটাই পন” নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় চত্বরে এই ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান(বিএফএম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন,ষ্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসির) সদস্যরা।

আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা