• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৫২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিতকরনে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (AFAD) এর আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, এএফএডি কুড়িগ্রাম এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমরা কন্যা সন্তানদের নিয়ে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ভীতিকর পরিস্থিতিতে রয়েছি। রামিশা আপনার আমার আমাদের সবার সন্তান। রামিশার ধর্ষণকারীর দৃষ্টিান্তমুলক শাস্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইবুনাল থাকা সত্বেও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। দিনে দিনে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তাই অতি দ্রুত রামিশা সহ সকল ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতকরন সহ আইনের শাসন প্রতিষ্ঠা করতে জোর দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা