• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায়ার তালোড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ৯১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়ায় ময়েজ উদ্দিন প্রাং(৯০) নামের এক বৃদ্ধের লাশ ২৪ মে রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত ময়েজ তালোড়া পৌর এলাকার পগুইল মহল্লার মৃত কবেজ উদ্দিনের ছেলে।
জানাযায় গত ২৩মে শনিবার দুপুরের পর হতে ময়েজকে তার গ্রামে দেখা যায়নি। ২৪মে রোববার সকালে তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার শ্মশান ঘাট এর অদুরে নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি করেন এবং তার পরিচয় সনাক্ত করেন।
নিহতের ছেলে মাসুদ প্রাং জানান, তার বাবা বয়সের ভারে দুর্বল ও মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে তার তিন ভাইয়ের যে কোন এক ভাইয়ের বাড়িতে থাকতো। পরদিন সকালে আবার তাকে দেখা যেত। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে রাতে ফিরেনি। তার ধারণা অন্য কোনো ভাইয়ের বাড়িতে আছে। কিন্তু রোববার সকালে খবর পেয়ে সাবলা শ্মশান এলাকায় নাগর নদের বেড়ি বাঁধ এলাকায় গিয়ে তার বাবাকে মৃত অবস্থা দেখতে পায়। তার ধারণা খাড়া বাঁধ থেকে পড়ে গিয়ে উঠতে না পারায় তিনি মারা গেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা