• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

‎বগুড়ার শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক রবিউল আহসান

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৮১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) বিভাগে নির্বাচিত হয়েছেন শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল আহসান।

‎গত ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, কমিটি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।

‎মূল্যায়ন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে মোঃ রবিউল আহসানকে নির্বাচিত করা হয়।

‎নিজের এ অর্জনের প্রতিক্রিয়ায় মোঃ রবিউল আহসান বলেন, “এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

‎তিনি আরও বলেন, “আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

‎উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা খাতে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা